কবর দিলেম অনুভূতিকে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

পানসে জীবন বিস্বাদ লাগে
সবকিছুতেই মরচে ধরে
মেঘের পিঠে অভিমান জমে
অশ্রু হয়ে ঝরে মিছে।

মনটা যেন শূন্য ভুমি
সাগর জলেও শুষ্ক থাকি
শুকিয়ে যাওয়া অশ্রু কাঁদে
মনটা কেন কঠিন হলি।

আবেগ সব আঁধার ঘরে
কবর দিলেম অনুভূতিকে
পাথর দিলেম স্মৃতিচারণকে
ভুলে যাব সব ব্যথার অজুহাতে।

কষ্ট তারায় সুখ আঁকিব
চন্দ্রালোকে স্বপ্ন সাজাব
ব্যথা লুকোব রাতের আদরে
লড়াই করব সকল অনাদরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।