দুর্লভ ভালোবাসা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

ভালোবাসা খুব দুর্লভ
অচেনা পাখির সুখ
কেউ পায় তো কেউ পায়না
নানান তার রূপ।

অস্তিত্ব মিশে প্রান সমীপে
গভীর মায়ার ঝোঁপ
দিবা রাত্রির সকল ভাবনায়
কেবলই এক মুখ।
মানে না কোন বাস্তব
তা
বয়স ভেদাভেদ
একটাই তার যাত্রা কেবল
পৌছবে তাতেই খুব।

নানান দেশের নানান ভাষা
করবে তাকে ভুল
রাত ফুরিয়ে দিনের আলোয়
সব কিছুই যে শূল।

অটুট থাকুক ভালোবাসা
থাকুক তাহার গুণ
আধার কালোয় নাইবা মিশুক
নাইবা ডুবুক আর অজানায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।