ছায়া বিনাশী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
তুমি স্বপ্নে আচ্ছন্ন
অমরাবতী ঐন্দ্রজালিক প্রিয়া,
হাসির সংগোপনে লুকায়িত
অসীম প্রশস্তির হিয়া।
তুমি দিনের শুরুতে
রাতের শেষ প্রাপ্তির হাতছানি,
তুমি নিরঙ্কুশ বিজয়ী
এ মনে আর নেই কারও ছায়া।
অজান্তে উর্বর মোর প্রফুল্লতা
অঙ্কুর নতুন জীবন বাস্তবতা,
সাড়া দেও মায়াবিনী তুমি
হারিয়ে যাওয়ার শেষ প্রান্তে আমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।