আশ্রয় খোঁজা একটুকু
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
নির্জনতায় ঘেরা এ সকাল
খুঁজে ফিরে স্বপ্ন কথা
নিবদ্ধ এ উষ্ণ বাতাস
খুঁজে দেয় স্মৃতির ব্যথা।
সবুজের নীল যাত্রা
খেলা করে লুকোচুরির
হারিয়ে যাওয়ারা অভিমান করে
শেষ সীমানার বারংবার বৃদ্ধির।
সূর্যস্নান কেড়ে নেয় বিশ্বাস
মরিচিকার কেন এতো আশ্বাস
গর্জে উঠা প্রেমের উন্মাদ
মেঘে কেন এতো আজ বিস্বাদ।
কিয়ৎ সামান্য অজুহাত ছিল
ভয় ছিল নির্ভরশীল
ছায়া হয়ে ছিল আশা
ছিলনা কেবল যৎসামান্য ভাষা।
তবুও হাতরে বেড়ানো
অগোচরে কারও অনুভূতি
আশ্রয় খোঁজা একটুকু
গুচবে কি একাকীত্বের এ ভীতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।