দেখব এবার দুচোখ ভরে তাকে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - স্মৃতিচারণ
বৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়ে
সৃষ্টি অভিমান অনুরাগে,
অঝোরে ঝরে সব কথা
বৈশাখী মুছে সব ব্যথা।
শ্রান্তি আসে ক্লান্তির শেষে
নিদ্রা আসে তন্দ্রার শেষে,
গভীরে ডুবে যাই অচেতনে
হারাই নিরন্তর চিত্ত বিসর্জনে।
ঘুমো ঘুমো চোখে আধ আলো
সূর্যস্নানে দেহ এলিয়ে এলো,
কোলাহল কলতান কানে বাজলো
বিছানার গৌরব শেষ হলো।
দুয়ারটুকু একটু খোল নিরবে
যেতে চাই নিরব ছাদের বসন্তে,
দেখব এবার দুচোখ ভরে তাকে
কি রূপে সেজেছে বড্ড অমায়িকে।
সবুজ তার মাঠে খেলে কৃষাণেরা
মুক্ত বিহনে পাখি উড়ে বাঁধনহারা,
পরশ করে সে সরস প্রাণে উচ্ছলতা
প্রাণ ভরে দেয় জীবনান্দের কল্পলতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।