আটসাঁট বেঁধেছে মনে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - স্মৃতিচারণ

বৃষ্টি ছুঁয়ে যায় হৃদয়
নিঙড়ায় আছে যত দুঃখ,
ধুয়ে যায় বিষাদ শত
মুছে জমাটে রত গ্লানি।

পবিত্র বারিধারা এলো
মনটাকে জুড়িয়ে গেল,
ভরিয়ে দিল নিবিড় পরিবেশে
এলিয়ে দিল সুভাষ সুভমিতা।

আটসাঁট বেঁধেছে মনে
রোমান্টিক প্রনয় অভিলাষে,
হালকা একটু নজর
লাজুক লাজেতে অনড়।

প্রেম নয় কথা নয়
চোখের পাতায় আলাপন,
বলে কি বলে জানিনে
আছে কি মনে বিন্দুভাষী?

মনেতে কি এঁকেছ ছবি
হাসি কি দিয়েছ দেখে রবি,
জানিনে জানিনে অগোচরে
এলোমেলো কেন এতো লাগে।

কি হয়েছে আজ মনে
রোমন্থন কেন কর এতো,
ভুলিতে নাহি তাই পারি
কি করেছ আমায় যাদু।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।