আমায় করে গেল উদাসী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - স্মৃতিচারণ
আজ বৃষ্টি হয়েছে
শিহরণ সত্য অনুরাগে,
আজ পাইনি কেন রোমন্থন তবে
ভিজিয়েছিল যে হৃদয় পরশে।
তার ছবি এঁকেছি একাকী
চোখের রংয়ে তার দেখা কি,
পলক অসচেতন সে প্রেয়সী
অনুভবে তারই যেন অনুপস্থিতি।
হঠাৎ হারালো সে বিলাসী
আমায় করে গেল উদাসী,
আমিও হারাই তাই বিষাদী
লুকাই মনের কোনে আকাশী।
ভাসি প্রাণের লীলা অভাগী
জুড়াই নিজের মাঝে বিবাগী,
কষ্ট পাইনি তবে এটুকু ভেবোনা
পিষ্ট হইনি সবে যাত্রা ললনা।
কখনও সত্য হয়ে যদি আসো
মিথ্যা করে দিও মোর বাসনা,
ইচ্ছে জাগিয়ে দিও অচেনা
বাসতে শিখিয়ে দিও বেশিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।