পেরেছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

কেমন বদলে যাচ্ছি
সময় ঘড়ির ঢং বেরংয়ে
কেমন হারিয়ে ফেলছি
স্মৃতির সব অনুভূতিকে।

আজ আর নেই
সেই আমিটি একদা
আবেগে বুক ভাসানো
কান্নায় রাঙ্গানো মনের শূণ্যতা।

খুব অন্যরকম লাগছে
বড্ড বেমানান নিজেতেই
কেমন স্বপ্নময় লাগছে
ভাবতেই অবাক আমাতেই।

কখনও ভাবিনি এমন হবে
এতোটাই বদলে যাব আমি
কখনও বিশ্বাস জাগেনি মনে
সাধন করব এ অসাধ্য আমি।

পেরেছি নিজের সাথে
যুদ্ধ করেছি রক্তক্ষয়ী
শহীদ হয়েছে মৌনকোঠা
পাথরের সমাধিতে তার রূপরেখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।