অন্তরালের অনুষঙ্গ তুমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
অন্তরালের অনুষঙ্গ তুমি,
শিহরণের দোলায়নে তুমি।
তুমি আছ গভীর অনুভবে,
তুমি আছ নিবিড় আমার ভুবনে।
হয়তো আজও অজানায় তুমি,
হয়তো আজও অদূরে তুমি।
তবুও কেন এতো চেনা,
তবুও কেন এতো কাছে তুমি?
নিজেকে লাগে খুব অচেনা,
হারিয়েছি কি কোন সংগোপনে!
ফিরে আসার পথ নাইবা পাই,
এইতো আছি বেশ ভালো তাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।