প্রিয়দর্শিণী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
রূপ বনশ্রী সজীবতা
প্রিয়দর্শিণী মায়াময় বিশুদ্ধতা
অন্দরমহলের অভিযাত্রিক স্নিগ্ধতা
শিহরণের সত্য বাস্তবতা।
সাবলীল শব্দঝংকার কম্পিতা
ভীতসন্ত্রস্ত অজানার কল্পিতা
দূর স্বার্থপর যত স্তব্ধতা
প্রবেশ প্রলয় জীবন সঞ্চিতা।
শেষ নয় শুরু এ বন্ধুতা
নিবিষ্ট দূর শুভ গম্যতা
স্মৃতির পাতায় থাক পুষ্পিতা
ভালোবাসি আমি তোমায় সুষ্মিতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।