অশান্ত প্রকৃতি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

সূর্যের আলোর খেলা
চোখের পরশে আসা
স্বপ্নযাত্রায় সমাপ্তি ডাকা
ঘুমের ঘনত্ব কাটা।

পাখি নেই সুরেলা
গান শুনিনা বহুবেলা
ভোরের লীলা তাই দেখিনা
শীতলের অনুভূতিও পাইনা।

অশান্ত আজ প্রকৃতি বিন্যাস
আমায় করছে তারা হতাশ
কষ্ট পাচ্ছি সুখের অজুহাতে
আমার সুখ যে সব বিস্বাদ।

আজ আর দেখিনা সবুজ
তেমন উচ্ছলতা মনের অবুঝ
কেমন বৈপরীত্য আচরণ
কেমন অস্বস্তিকর সকল বরণ।

আশা করছিনা পারছিনা বলে
চিরন্তন সব অগোছালো বলে
বেঁচে থাকার আশ্রয় নিঃশেষ
আয়ু কমছে আমার এ বিশ্বেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।