এ পথ আজ বড় একঘেয়ে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

অবসাদ দিনের চলতি সময়
বিষন্নতা আখর এ মোর অভয়
দূরবীন শিহরণ একটু পরশ বোলায়
বেঁচে থাকার জলস্মৃতি আমায় কাঁদায়।

খুব আবেগী মোর মনের খাঁচা
পোষ মানা পাখি আমি একলা
এ পথ আজ বড় একঘেয়ে তাই
সাঝের বেলায় কারও পথ খুঁজে যাই।

হতাশা আজ বড্ড লাগে অজানা
অশান্তি আজ কেন থাকে সূচনা
মানদণ্ডে আসামি আমার বেদনা
সাক্ষী সম্ভবত তারাদের অনুশোচনা।

রাতের ঐ আকাশ আমার ঠিকানা
আঁধার আজ তাই খুব দূরে না
কখন যে পাড়ি দেই অগোচরে
হারিয়ে অথই জলে কল্প সায়রে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।