বাঙালী আমরা মুসলামানও
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

আজ বাঙালীর উৎসব
বুঝিনা এর মতলব
আছে বা কি এরই মাঝে
যুক্তির কোন জানজট।
হিন্দুয়ানীর পূজো আজ
বৌদ্ধয়ানীর মেলা
মুসলিমের পাইনি খুঁজে
সঠিক কোন খেলা।
হায়রে মুমিন হায়রে মন
করছিস কি তুই সারাক্ষণ
বাঙালীত্বের দোহাই দিয়ে
মুসলমানিত্বের করছিস হরন।
আছে মোদের দুটো ঈদ
খুশির দুটো মহাদিন
তবুও কেন করছিস ভুল
বিধর্মীদের অনুসরণ।
সময় থাকতে হো সাবধান
করিসনা আর বিষপান
হাশর মাঠের কঠিন বিচার
একটু হলেও মনে ধর।
বাঙালী আমরা মুসলামানও
করিসনা তাদের বিলোপসাধন
নয় পালন তাই পহেলা বৈশাখ
শুভেচ্ছায় হবে শুধু বিনোদন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।