লক্ষ্যভ্রষ্ট দুঃখের সকাল আর যেন দেখা না দেয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল

শুকনো পাতায় মর্মর ধ্বনি
কে যেন হেঁটে যায়
আকাশে বাতাসে বিষাদ গ্লানি
কে যেন গান গায়।

মনটা আমার গ্রাস হয়ে যায়
থাকে না কিছু আর
নিজের অজান্তে এক হয়ে যায়
কেউ জানেনা তার ভার।

আশ্রয় আজ পেয়েছিনু তাতে
বেদনারা লুকিয়ে রয়
হতাশা আজ দূর অজানাতে
নীল আকাশে মিশে যায়।

জানিনে কিছু আমার কপাল
কি আছে তাতে হায়
লক্ষ্যভ্রষ্ট দুঃখের সকাল
আর যেন দেখা না দেয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।