ভালো তবুও আছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
মনটা খুব অগোছালো
কষ্ট পাতার ভারী
চোখের জলে গড়লাম নদী
ভেলায় করে ভাসি।
আশা নেই ভরসা আছে
ঠাঁইটুকু একটু কাছে
আশার কথা চলে এলে
সব হারাব মিছে।
ভালো আমি নেই আজ
ভালো তবুও আছি
হাসি দেই কথা বলি
দিব্যি তো পথ চলি।
সবই আজ খুব মুখর
আমি কেন এতো দুখর
সবই এতো প্রানবন্ত সুখর
আমি একাই যেন অঝর।
বেঁচে আছি আজও তবুও
ছন্দের এই মায়ায়
ছন্দ খুঁজি দুঃখের মাঝে
খুব যে তাই লিখি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।