খুঁজে যাই কোন অজানাকে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মানসিক দক্ষতার নির্যাতন
অবহেলার ঝোপে উৎক্ষেপণ
আস্তাকুরে ফেলে রাখা আবেদন
নিষ্ঠুর হয়ে যাওয়া প্রতিক্ষণ।
তাই যেন ছেড়ে দিয়েছি সব
ভালোবাসা আছে যত এ বুকে
ঘৃণায় করেছি মন আচ্ছাদন
দূর করে দিলেম সব অনুভূবন।
আজ খুব তাই রয়েছি ভালো
কেউ করছেনা মনে উচাটন
বোঝা সব ডুবে দিয়েছে ঢেউ
ছুড়ে ফেলেছি তাদের বহুদূর।
আমার মতোই আজ রয়েছি ভালো
আশ্রয় চাইনা ভুলেও কারো
খুঁজে যাই কোন অজানাকে
হারিয়ে যেতে তার গভীরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।