জানি সেই ছবি অসহায়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

আর কত বৃষ্টি লাগবে
মুছতে রক্ত ক্ষরণ
আর কত দূর পথ আছে
চলতে হবে একাকী ।

শূন্য মনে তীব্র মায়া
অশ্রু তাতে করছে হানা
চেপে থাকা ঝড় আজ
তারই কোন এক ফলাফল ।

কখনও ভাবা প্রতিস্থাপন
অথচ তীব্র আসক্তির দ্বিধা
মনের অজানা ক্যানভাসে তাই
একটি ছবিই অবশেষ ।

জানি সেই ছবি অসহায়
তবে আছে তার তীব্র অনুভুতি
সে শুধুই চলছে দূর কোন পথে
ফিরবে না আর কখনও ।

কারও স্ফুলিঙ্গ দহন তাই আজ
দিবে না তার মনে সামান্য আলো
কারও তীব্র আর্তনাদ
দিবে না তাকে কোন শিহরণ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।