পুনরাবৃত্তাচারন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আজ কেন স্বপ্নে দেখেছি তোকে
খুব কাছ থেকে দেখেছি অপলকে
মনে হচ্ছিলো টিকে থাক স্বপ্নটা
স্থায়ী হোক আজীবন
আর যেন ঘুম না ভাঙ্গে ।
কিন্তু বাস্তবতার শক্তিশালী হানা
আমায় দেখিয়ে দিলো ভোরের সূর্যটাকে
আমি তখন চাইছিলাম ঘুমোতে আরও
কিন্তু পারলাম না ধরে রাখতে
তোকে তাই হারালাম চিরতরে ।
জানি না আমি স্বপ্নের ব্যাখ্যা
তোকে শুধুই ভালোবেসেছি অকারনে
যাতে ছিল না কোন খাদ কিংবা ভেজাল
অথচ সত্যটা কেন যেন মিথ্যা
তাই খুব কথা বলতে চাই তোর সাথে ।
কি কারনে আমাকে এতো অবহেলা
দূরে ঢেলে দিয়েছিস আমাকে
কেনইবা নিভিয়ে দিচ্ছিস আমাকে
জলের বন্যা বয়ে যায় মনের গভীর
আর ভালোবাসি কেন আজও তোকে ।
কখনও কি কথা বলবি না তুই
নাকি আমাকে ভুলেই গেছিস
হয়তো বাস্তবতার নিরিখে আমি আজ অসীমে
অথচ চেয়েছিলাম পাশে থাকতে তোর সসীমে
চেয়েছিলাম পূর্ব বন্ধুত্বের পুনরাবৃত্তাচারন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।