শুধু নিজেকে নিজস্ব করছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আজ অঝরে প্লাবিত হচ্ছি
ডুব সাতারে অশ্রু প্রবাহে
বাতাস বইছে ফাগুন কল্পনায়
নিয়ে এলো তাই পরিহাস কথন ।
কন্ঠরোধে অনুষ্ঠিত আলোড়ন
বজ্রবোধে সঙ্কিত শিহরণ
হঠাৎ কখনও বর্ষণ ধরায়
ধুয়ে নেয় ধুলিকনা আছে যত সব ।
তবুও যেন রয়ে যায় চিহ্ন
না বলা কথার ছন্দপতন
আছড়ে মারে চার দেয়ালে
ঠুকরে কেঁদে উঠে মনের ভেতর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।