অনুসংবাদ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমার নেই কোন অহংকার
তবে আমি অপছন্দ করি কিছু মানুষকে
জানি না হয়তো তাদের সমাচার
জানি শুধুই, তাদের আমি ঘৃনা করি
আমার এই ঘৃনার জন্ম বহুদিনের ব্যপ্তি
কেউ জানে না এর প্রারম্বিক অভিযান
কেউ বুঝতেও পারে না এর ফলাফল
শুধুই অনুভব করে এর অনুসংবাদ
আমি ছায়াশীতল অভিযাত্রীক
আমার কন্ঠ জুড়ে অতল অগ্নিবার্তা
কখনও বয়ে আনে তীব্র ঘৃনা
কখনও বা আনে তীব্র আসক্তি ।
স্বপ্নের রাজ্যে ছিল না আধার
তবে কেন বাস্তবে নিশিথ রাতের আহ্বান
আমি তাই ভাবতে পারছি না
সকাল আদোও হবে কি না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।