বঞ্চিতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

তুচ্ছ ভাবছি না তোমাকে
শুধু নিজেকে নিজস্ব করছি
কারন অদ্ভুদ ভালোবাসার দুরন্ত অভ্যাস
আমাকে আজ বিস্তৃত করছে ।

ভেবেছিলাম তুমি হবে সঞ্চিতা
আমার অনুভুতিগুলো রবে তোমাতে
অথচ তোমার মনের আসন অসামর্থ্য
আমি হলেম তাই বঞ্চিতা

তবে ভেবো না আমায় স্বার্থপর
আমি হয়তো জয়ী হইনি
হবে তো কেউ নিশ্চয়
চাই শুধু তাই সুখী দেখতে তোমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।