লক্ষ্যের তীর্যক অবস্থান
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আজ দেখেছি মোর অভ্যন্তরীন কোলাহলকে
মুহুর্তের আনুবীক্ষনিক অগোছালো ভাবে
তবে তৎক্ষনাৎ কারো সদোপদেশ
মনে করিয়ে দিলো অতীত অস্পর্শীতাকে ।
তার তীব্র অনুমিত মৌন প্রবেশাধিকার
আমায় রুপান্তর করছে ধীর গতিতে
হঠাৎ কখনও তার অনুপস্থিতি
আমায় হতবম্ব করে তোলে একটু হলেও বেশী ।
আজ আমার লক্ষ্যের তীর্যক অবস্থান
জানি না কবে হবে তার লম্বাবস্থান
তবে আমার আত্মবিশ্বাস অক্ষুন্ন আজও
পারব ঠিকই ভেদ করতে সেই গন্তব্যকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।