মন ভেঙে যায়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মন ভেঙে যায়
চুরমার হয়ে যায়
শূণ্য হয়ে যায়
খা খা রোদ্রের দাহে।
পুড়ে ছারখার
ভস্মের উল্লাস
জয়গান কষ্টের
বাকিটুকু মৃত্যুর অভিলাষ।
বুক ফেটে যায়
মুখ ফোটে না
চেপে থাকে অজানায়
খুব আনমনা দোটানায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।