সাথে আছে যে আল্লাহর কোরআন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কল্পানুরাগ স্থিতিশীল বাহিকা
নির্ধারন অজানা নীহারিকা
বসবাস চন্দ্র তারার দেশে
আজন্ম হারায় অবশেষে।

স্রষ্টার অপরূপ এ সৃষ্টি
গড়ে অগাধ বিশ্বাস কৃষ্টি
ঈমানের আদর্শে বলীয়ান
মনস্তাত্বিক প্রশস্তির আনয়ন।

ধন্যবাদ অধমের পক্ষ থেকে
স্রষ্টার সৃষ্টির জীবনের বাকে
অনুগত সর্বদা প্রতিক্ষণে
কামনা ইসলামের জয়গানে।

প্রাণে থাকিতে জীবন যতক্ষণ
ঈমানের বল থাকবে ততক্ষণ
পারবেনা ঠেকাতে কেউ যেন
সাথে আছে যে আল্লাহর কোরআন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।