কি আছে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কি আছে
তিনটি শব্দের বাক্যে
কখনও শুনতে মধুর
কখনওবা কটুর।

দুই ঠোঁটের বন্দী কথা
এক নিমিষেই সাবাড়
কখনও তাতে তীব্র ব্যথা
কখনও তাতে সুখ।

জীবন প্রদীপ কখনও জ্বলে
কখনওবা নিভে
ছায়া হয়ে তবুও থাকে
গাঁথে মনে বদ্বীপ।

কিঞ্চিত অনুভূতি থাকে
থাকে মায়ার গীত
নিরন্তর মন চায় কেবল
ভালোবাসারই জিত।

তবুও অন্য একটি শব্দ
আঘাত করে প্রাণঘাতী
ছিনিয়ে নেয় সুখের প্রদীপ
আনে দুঃখের ভীত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।