কবিতারা আজ লুকিয়েছে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কবিতারা আজ লুকিয়েছে
ভালোবাসা নেই বলে
বিরহ খাতা হারিয়েছে আমার
অনুভূতিরা দূরে বলে।

কষ্টরা আমায় তাড়া করেনা
কপাট দিয়েছি বন্ধ করে
মনের খাঁচায় বন্দী নিজে
সুরগুলো সব বিদায় করে।

কঠিন হইনি আমি
সহজ হইনি আমি
অলিখিত ভাষায় নতুন আমি
হয়েছি দূরের এক স্থিতিশীল।

কেমন যেন পাল্টেছি আমি
বদ্ধ নিজের সীমানায়
চলেছি পথে দূর বিন্দুগামী
হারিয়েছি সমুদ্র হিমাচল।

জানিনে কেউ বাধছে কিনা
ভালোবাসায় করে আপন
তবুও কেন যাচ্ছি চলে
নিজের থেকেই দূর গমন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।