একাকী লাগে জীবন চলা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
কবিতার পাতাগুলো ছিড়া
মনে আমার তাই পীড়া
বড্ড ব্যথা মোর প্রানে
কখন যে হারাই আমি বানে।
উৎসতে সব মোর খরা
দেয় না কেউ আজ ধরা
চোরাবালি আমায় কেন টানে
কখন যে হারাই আমি প্রাণে।
মনটা কেমন আমার কাঁদে
হোঁচট খাই যে কত ফাঁদে
ব্যথা পাই কেন অকারণে
কখন যে হারাই আমি জানে।
ঘৃণা করেনা কেউ আমায়
ভালোও বাসেনা কেউ আমায়
অদ্ভুত নিয়মে তাই ধরা
কখন যে হারাই আমি মরা।
একাকী লাগে জীবন চলা
বিষন্ন পথে কথা বলা
আধারে দেখি দৃষ্টির মায়া
কখন যে হারাই আমি ছায়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।