মহাকালের মায়ার বাঁধন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

অভিধানে অলিখিত
কাঙ্খিত শব্দের বিস্তারিত
মৌন মোহন সম্ভাবনা
নিরব গ্লানির অর্থহীনা।

ব্যাধি এক চরম কঠিন
উদয় রবির ভাষা
অগ্নিশিখার তপ্ত দহন
দাহ্য হৃদের আশা।

সবুজের অনুপস্থিতি
জাগরণের ধুম্রজাল
জীবনের কচ্ছপ গতি
সবই তাই কাল।

মহাকালের মায়ার বাধন
টানে খুবই বেশ
অল্প সুখের আহরণ
ভারী কষ্টের শেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।