আমি কে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমি কে
একক অস্তগামী
নিভৃত রাত্রির তারা
আধারের গল্পমালা।
আমি কে
পাথর জমানো ব্যথা
নিভে যাওয়া মায়া
হারানো ঐশ্বর্য হিয়া।
আমি কে
পথ হারা পথিক
দিক হারা নাবিক
নিঃশর্ত দাবির ঝিলিক।
আমি কে
নিরব অশ্রুর নদী
পোড়া মাঠের খরা
বিদীর্ণ হৃদের মরা।
আমি কে
শেষের ঝরা পাতা
কবিতার হালখাতা
নিরব বিষন্নতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।