ভালোবাসা কি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
জানিনে আমি
ভালোবাসা কি
অদেখাতে উদাসী হওয়া
নাকি কথা না বলায় অস্থির হওয়া।
সারাদিন পরে থাকা
স্মৃতির আলপনায় ছবি আঁকা
চাঁদের বুকে মায়া ছড়ানো
ছায়া হয়ে লেগেই থাকা।
আমি অবাক হতভম্ব
আশ্চর্য এক গন্ডির গল্পে
ভালোবাসায় ভাসা ভাসি
নিরঙ্কুশ কেবল ভালোবাসা চাই।
তবে আজও বুঝিনি
ভালোবাসার অর্থ উৎপত্তি
অজানায় রয়ে যায় সব
অজান্তেই কি ভালোবাসা রয়।
কেমন দোটানায় আমার জীবন
জানিনে ভালোবাসা কি
তবুও ভালোবাসা চাই
ভালোবাসতে চাই আজীবন একজনাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।