কাব্যের পাতায় কেমন খরা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মনটা আজ ছন্দ ছাড়া
কাব্যের পাতায় কেমন খরা
খুঁজে পাইনা তাই জীবন খেয়া
হাতরে বেড়াই তাই সন্ধ্যার ছায়া।
মায়া নেই মোর অন্তঃপুরে
পুড়ে ছারখার সব বহুরূপে
যা আছে কেমন বিদঘুটে রংয়ে
ধূসর কুয়াশায় সব কেন সাজে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।