লিখি মনের অভিধান
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভাবিস নে তুই
তোকে নিয়ে রচিত হবে না কাব্য কিংবা গান
ছায়া মানবের অস্তিত্বে থাকবি না আর তুই
কালের গর্ভে হারিয়ে গেছিস তুই সূদুর অতীতে ।

আমি এখনও কাব্য লিখি
লিখি মনের অভিধান
লিখি না শুধুই তোর হাসি
আর কান্নার আবদার ।

দুঃখ দিয়েছিলি তাই বলে রবি না আর পাশে
থাকবিই তুই আমার পাশে বন্ধু চিরন্তন
যদি কেউ অপবাদ দেয় তোকে
বলে দিস তুই বন্ধু আমার কন্ঠে জোরালো সুরে ।

আমি ভাববো না তোকে আর
আমি বাসবো না তোকে আর
তবে থাকবো তোর পাশেই আমি
যদি না দিস আমায় বাধা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।