আমার বারংবার ছুটে চলা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
অন্ধকার পথ থেকে দেখেছি আলোকে
আমায় তা হাতছানি দিয়ে ডাকে
কাছে যেতেই আকড়ে ধরে যতনে
এবার আমায় আলোর পথ দেখাবেই ।
আমার বারংবার ছুটে চলা
দুরন্তপনায় সারাদিন ব্যস্ততা
তবুও আমার অনুভুতির সন্নিকটে
এক চিলতে অসম্ভব কল্পনা ।
আমি তাকে হারাতে চাই না
আমার জয় তাতে সুনিশ্চিত
আমার শত বেদনায় যে ব্যথিত
আমার শত আনন্দে যে আনন্দিত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।