কেনইবা দিয়েছিল অসীম বাস্তবতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
কাল ঘুম আসে নি সারা রাত
কাল বৈশাখী হানা দিয়েছে বারংবার
অন্দর মহলের ছায়া অভিযাত্রীক ঘূর্ণিপাক
মনে করিয়ে দিয়েছে তাকে বহুবার ।
অথচ আমি প্রতিজ্ঞাবদ্ধ অন্য পরবাসে
শত প্রচেষ্টা সত্বেও পারি নি
পারি নি তাকে জানাতে
বিশেষ কোন মুহু্র্তের অভ্যর্খনা ।
কিন্তু যে মোর অসাধ্য সাধনকারী
তাকেই আজ কেন যে পাচ্ছি না
যোগাযোগের মাধ্যম কেন বন্ধ তার
ভাবতে পারছি না কিছু আমি ।
আমি আজ জানতে চাই
আমার অপরাধ কি ছিল তার কাছে
কেন শূণ্যতা দিয়ে গেল আমাকে
কেনইবা দিয়েছিল অসীম বাস্তবতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।