ক্ষণিকের অতিথি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
হয়তো কোন একদিন অসময়
দেখা হবে পথের শেষান্তে
হয়তো চিনবো না তোমায়
ঠিকই বুঝবে তুমি তা অজান্তে।
কথা হয়েছে ইতিহাসের পাতায়
দিয়েছিল আশা এ পথ চলন্তে
অন্ধকার সময় কেমন ধূসর কাঁদায়
দিয়েছিল আলোকের হাতছানি বসন্তে।
আজ সব কেন খুব খুব দূরে অনুমেয়
চলার পথটাকে লাগছে দিগন্তে
কেন ভরসাগুলো হারিয়ে দিচ্ছে আমায়
ভাসিয়ে দিচ্ছে কেন আমায় অজান্তে।
হয়তো তুমি মোর অতিথি
ক্ষণিকের সময়ে এসেছ পথ প্রদর্শিকা
ধন্যবাদ দিবনা তোমায় ছোট করতে
চাই দেখতে তোমায় কাছের পঞ্জিকা।
জানি তবুও হারাবে অচেনা তুমি
হয়ে থাকবে মনের কোনে দিগ্বিজয়ী
দেখিনি তোমায় হে কল্পভাষী
কেবলই অদেখার ক্যানভাসে রঞ্জিতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।