চাঁদও মেঘে লুকিয়ে রয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

আঁধার ঘনিয়ে যায় আমার
মৃত্যুর দৃঢ় প্রতিক্ষায়
জীবন হারিয়ে যায় আমার
কল্পনার শেষ ঠিকানায়।
আকাশের নীলে সবুজ ঘুড়ি
বিশ্বাস ভেঙে চুপসে যায়
সাগরের লোনায় তলানি জমে
কে যেন আজ পরশ বোলায়।
হাতছানি দেয় না তারা
চাঁদও মেঘে লুকিয়ে রয়
ভেস্তে যাওয়া ভবিষ্যৎ মরা
স্বপ্নযাত্রা ডুবেছে অস্তমিত মায়ায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।