ব্যথাতুর হৃদয় একা একা জ্বলে পোড়া
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
ভালোবাসা আমার অর্থহীন শব্দে বুনা
স্মৃতির পাতায় নিভে যাওয়া জলকণা
প্রলাপে বকা অভিমানী ঝরা পাতা
আলপনা আঁকা নিরবে কল্পনা খাতা।
ব্যথাতুর হৃদয় একা একা জ্বলে পোড়া
ভষ্মের উল্লাসে অনুভূতির কথা উড়া
ছায়া হৃদয়ে অশ্রু পরীর দিব্যি সুখ লিখা
শুষ্ক দেহের পরতে পরতে বৃষ্টির ছবি দেখা।
অর্বাচীন আমার আবাস ভূমি মৌন উন্মাদনা
সময় স্রোতে পোক্ত, হারানো ব্যথার জল্পনা
স্থিরচিত্র খরচে ভারী আবেগ আবিষ্ট মায়া
কোন অজানায় আড়াল হওয়া নিবিষ্ট একদ হিয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।