পারছিনা একটি লাইনো
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কবিতা লিখতে ইচ্ছে করছে
পারছিনা একটি লাইনো
বাধা পরছি কেবল দোটানায়
সুরগুলো কেন এতো অচেনা লাগে।

অজুহাতে খরা নেমেছে খুব
কঠিন বাস্তবতায় ডুবেছে নাও
দিগ্বিদিক নিরব বুঝাবুঝি
প্রকাশ্য বাচনে কল্পনা ভারী।

জানিনে ছায়া অভিলাষীকে
চিনিনে তার মৌন অধিকারকে
তবুও দীর্ঘ এ পথ চলা
তার আশ্রয় একটুনু পাওয়া।

ভয় এক অমানিশা আশ্রম
মৌখিক ভাষনে দারুণ শৃঙ্খল
তবুও বিশৃঙ্খল মনের গুণকীর্তণ
দুরন্ত ভাষীর আমরণ অন্বেষণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।