আলতো শৃঙ্খলা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

তোমায় হারাব বলে
ভালোবাসি বলবনা
তোমায় কাছে টেনে
দুঃখ তোমায় দিবনা।

আমার অগোছালো জীবনে
দিলে আলতো শৃঙ্খলা
আমার ব্যথার বাগানে
দিলে নাশক আলপনা।

কল্পনারাজ্যে একক মায়াবিনী
লিখে চল জল্পনা
ছায়া অশরীরি বিন্দুবাসিনী
গড়ে দাও জীবন বন্দনা।

আধারে লুকোও তুমি
আলো জ্বেলে আমার পথে
দিকদর্শন দেখাও বিনা ক্লেশে
ভালো চাও আমার গৌরবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।