অচেনা বহুরূপী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
উৎস হারালেই একা হয়ে পড়ি
পারিনা লিখতে গল্প ছড়া গান
আধার মনে হয় প্লাবনের আকাশ
ঝাপসা লাগে তাই জীবন অবকাশ।
খুব খুব আনমনা তাই বিন্দু অবগাহন
ভাসিয়ে ভেলা শূন্যের তীরে একক বিলুপ্তি
কষ্ট লাগে কেন সন্ধ্যার মৃদু শীতল পরশ বুলি
শিহরণ সত্য অবলোকন অবসান অনুভূতির।
বেঁচে আছি সমাপ্তির অসমাপ্ত নিরব জালে
হৃদয়স্পর্শী বেদনার কান্নার সুরে গান গেয়ে
নিদারুন দুঃখরা সব ছায়া অশরীরি
অদেখা অস্পর্শী বিষাদ তাই অচেনা বহুরূপী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।