অব্যবস্থাপনা সমাজ অনুশাসনে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
পবিত্রতা নির্ধারণ নিজস্বতায়
ব্যর্থ স্থাপন ধ্রুব অবস্থায়
তবুও দাবি আত্মিক শুদ্ধতায়
কালিমা সাজে নি মন অজানায়।
বিপরীতে নেই কল্পনা অসভ্যতার
ইচ্ছে নেই স্পর্শ সুখের উন্মাদনার
বুলি নেই গোপন শব্দের ঝংকার
কেবলই ভালোবাসি অস্তিত্বে আত্মার।
বন্ধু হয়নি এমন অন্ধকার অলির
বিপথ হয়নি কখনও পথের গলির
নেশায় মত্ত নই আজন্ম জীবন ভর
কেবলই অনুভব অবাস্তব বৈধতার।
ভুল নেই ভালোবাসার সংবিধানে
ঠিকই আছি জীবনের বিধানে
অব্যবস্থাপনা সমাজ অনুশাসনে
ধ্বংস তাই পবিত্র আত্মার গোপনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।