তবুও থাকনা কটাদিন সরল
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভেবেছিলাম হারিয়েছি তোমায়
আশ্রয়ের আকাশ ভেঙে পড়ল
ছিনিয়ে নিল ভরসা কি আমার
নির্ভরতা তাই শূণ্য হয়ে বাঁচল।

অস্পষ্ট ছিল সম্পর্ক বটে
স্পষ্ট তবুও আবদ্ধ বন্ধনে
মায়া ছিল অপরিমেয় মোটে
দুঃখ ছিল না দূরত্বের অনুসন্ধানে।

অযথা ভুলের দোহাই ছিল
কষ্টটুকু তাই ডুবে ডুবে মরল
ফিরে এসেছে অগ্নি অনল
শুদ্ধ করল ছিল যত বিকল।

হাফছেড়ে বাঁচা জীবন গল্পে
শুরু দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার
শেষবিন্দু হোক না বিরল
তবুও থাকনা কটাদিন সরল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।