আমার ভালোবাসা সাদাসিধে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমার ভালোবাসা সাদাসিধে
রং নেই কালি নেই মাখামাখি
ছবি আঁকে মন খুলে পাশাপাশি
সাধারন অমায়িক তার চোখাচোখি।
পড়ন্ত বিকেলটা ভালো লাগে
দুরন্ত সে শুধু ছোটে চলে
নিরব অভিমান ঘিরে রাখে
গভীরে প্রবেশ তার অনুভবে।
সময় অসময়ে খোঁজ নেয়া
সারাদিন অদেখাকে মেনে নেয়া
চিন্তার চিন্তনে তাকে দেখা
হারানো বহুদূর অচেনাতে।
আবেগ ধরে রাখে অচেতনে
শক্তি যোগায় সে অনুরাগে
অস্তিত্বে যত আছে ভুল বুঝা
সঠিক কেবল তার শীতল ছোঁয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।