মা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
ছিল একটা ছোট্ট পৃথিবী
আধার চারিপাশ
ছিল একটা খোপে বাড়ি
ভেসেছি দশটি মাস।
ছিলনা চোখের আলো
বুঝ ছিলনা একটুও
হাতও ছিলনা পা ছিলনা
ছিল একটি কেবল পিন্ড।
সময় ব্যাপি সাধন হলেম
পেলেম অঙ্গের সঞ্চার
তবুও যেন আধারে রলেম
দেখিনি কিছু ভালো।
পৃথিবীটা ছোট্ট ছিল
ছিলনা কষ্টের বিন্দুও
দোলানা ছিল সারাবেলার
খাবার ছিল অঢেলও।
অবুঝ হাসি ছিল কেবল
খেলা ছিল মাঝে কখনও
খেলার ছলে ব্যথা দিয়েছি
পৃথিবী নামক সত্যেও।
দশ মাস আর দশটি দিন
ছিল মজার গল্প
ছোট্ট পৃথিবী বাহ্যিক আলোয়
মা হয়ে রূপ নিল।
তখনও ছোট্ট, বুঝ ছিলনা
মা ছিল নিরবে রত
লালন করেছে স্তন্যদানে
পালন করেছে অবিরত।
ধীরে ধীরে ছোট্ট আমি
বড় হয়েছি বেশ ভালো
ভুল যেন করিনি তাই
কৃতিত্বে মায়ের আলো।
কৃতজ্ঞ নই ধন্য সাথেও
সৃষ্টিকর্তার পানে
দিয়েছে মায়ার সম্পদরাজী
বিশাল ছায়া জীবনে।
মাকেই ভালোবাসি তাই
পৃথিবী নামক কুরুক্ষেত্রে
সালাম জানাই সকল মাকে
মা দিবসের সূচিপত্রে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।