হারিয়েছি কত কবিতা বুলি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ট্রেনের যাত্রায় বাসের যাত্রায়
হারিয়েছি কত কবিতা বুলি
মিস করছি তাদের খুব আজ
ছিলো যে তারা হৃদের হোলি।

ছিলো তাদের স্পষ্ট ভাষা
ছিলো অনুভূতি সীমাহীন
প্রকাশ গুরু সত্যের কথা
নিকাশ জীবনের অনেক জটিল।

ফিরে পাব না তাদের কোনদিন
হারিয়েছি তাদের স্টেশন কল্লোলে
তবুও হিল্লোল তাদের সুর
কানে বাজে বহুদূর গৌরবে।

স্মৃতির পাতায় ঘেটেছি অনেক
পাইনি ছন্দের বিন্দু উপমাও
পেয়েছি কেবল আবেগানুভূতি
কথা বলেনা পীড়া দেয় গভীরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।