জন্মদিন তোমার আজ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ঘড়ির কাটা বলল আমায়
জন্মদিন তোমার আজ
সেই খুশিতে দিলেম তোমায়
শুভ জন্মদিন আওয়াজ।

শুভ শুভ হোক
আগামী তোমার জীবন
সুখের সাগরে ধন্য হোক
জয় হোক তোমার আমরন ।

ভুলে যাও আছে যত ব্যথা
আছে যত অতীতের গ্লানি
এগিয়ে চল সম্মুখ পানে
পিছপা হবেনা পিছনের টানে।

স্মৃতির পাতাকে আকড়ে রেখ
ভুলগুলো সব মুছে নিও
হারানো অনুভূতিকে স্মরণে রেখ
মনে রেখ আমায় চিরদিনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।