দুঃখের ছায়া অশরীরি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

দুঃখের ছায়া অশরীরি
মরুর বুকে বাড়ি
রোদ্দুর এ পথ উড়ে
ধুলোয় জীবন মরে।

কবরের ভিন্ন প্রকার
নিঃশ্বাসের শেষ প্রয়াস অবধি
এটে দেয় কড়াল স্তুপ
পৌছতে মুক্তির দীর্ঘশ্বাস ছাড়ি।

তবুও বাঁচে, বাধে আশা
কই মাছের এ প্রাণ
বায়ুরা তাই হাসে
আর কত পুড়াবে হৃদয়।

যাযাবর এ ভেলা
পরতে পরতে মাদল হাওয়া
নতুনত্ব নিত্য বিষয়
প্রাপ্যতা তাই মিছা।

তবে হারানোর ভয় নেই
পাবার ভয় অসীম
পেলে যে হারাতে হয়
জীবন সুখের বচন।

নিরবতা নয় কোলাহল
ফোঁটায় ফোঁটায় অশ্রুর
দুঃখ সব লোনার সাগরে
বানে ভেসে যায় চিরতর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।