তবুও হাসিখুশি প্রতিক্ষণেই
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
নিরবে নিভৃতে কথা
ভুলে যাওয়া সব ব্যথা
ছিল যত অপমান অপদস্ত
মানহানির সকল পথ রুদ্ধ।
নিবিষ্ট চার দেয়ালের ঘরে
প্রবিষ্ট চিত্তে কাষ্ঠের আলো
জড় অনুভূতির স্থির অবস্থান
মৃত্যুরা সব হারাচ্ছে জয়গান।
আজ প্রফুল্লতায় আবাসন
অনশন বাস্তবতার বিচরণ
আবেগ উন্মাদনার বিসর্জন
বদ্ধ দরজায় কড়ার মূল্যায়ন।
তবুও হাসিখুশি প্রতিক্ষনেই
ব্যর্থতা নেই যে কোনক্রমে
স্মৃতির সমুদ্রে ডুবেছে তারা
ঢেউয়ের তালে হারালো বহুদূরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।