পিছুডাকে বারবার
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

মনের অভিধানে আছে
ভাষার অভিধানে নেই
একটি শব্দের গুরু অর্থ
একটি শব্দের শৃঙ্খলা রপ্ত।

তা অর্থহীন বটে চোখের দর্শনে
তা অদেখায় বটে মনের বাগানে
তবুও দেখা মেলে অনুভবে
তবুও কথা বলে কানে কানে।

চুপিচুপি পিছুডাকে বারবার
আড়ালে থেকেও দেখা দেয়
অজস্র বার জাগায় ঘুম থেকে
আর স্বপ্ন আঁকে সজীবতার।

শব্দটি কি তবে বিশাল অতি
শব্দটি কি তবে গম্ভীর ভীতি
কিন্তু তা যে অতি সাধারণ
অসাধারনে বিন্যস্ত রোমন্থন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।