ভালোবাসা একটি পাখি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
অনুভূতি কেমন ধূসর আমার
বুঝে না কারও চাওয়া পাওয়া
ছন্নছাড়া জীবন কেমন আমার
অগোছালো প্রতিটি মুহুর্ত যাওয়া।
খুব খুব আনমনে থাকি সারাক্ষণ
ভাবনার অন্তরালে আছে পিছুটান
মানসিক কাষ্ঠে ব্যস্ত আমরন
কখন যে ভেস্তে যায় মন অকারণ।
অজুহাতে ভালোবাসা একটি পাখি
বেঁধেছে বাসা বুকের পিঞ্জর
চায় শুধু ঠাই একটু সুখের
পাশে থাকার দুরন্ত ইচ্ছে করন।
তবুও কেন মনে দ্বিধাবোধ
কি আছে তার অজানা কারণ
মনটা কি তবে সপে দিয়েছি
তারই মাঝে কি ডুবে গিয়েছি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।